বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা ছাত্রলীগের (সাজেক ইউনিয়ন) সভাপতি ও জেলা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. রুবেল সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তার পদটি শূন্য পড়ে আছে। এছাড়া থানা কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় অবশেষে বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সানি দেব ও যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম সবুজ এ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মিজানুর রহমান মাহিম, সাধারণ সম্পাদক শুভ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ইমাম হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাজেক থানা ছাত্রলীগকে আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে আংশিক কমিটি প্রদান করা হয়। এতে সহ-সভাপতি মো. পারভেজ, সোহাগ দে, জিৎ চাকমা, মোঃ রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজান, মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক (২) জিসান চাকমা, প্রচার সম্পাদক ওমর ফারুক মানিক, দপ্তর সম্পাদক বিদ্যুৎ রুদ্র্র, সহ-দপ্তর সম্পাদক সুআগত চাকমাকে আংশিক কমিটিতে রাখা হয়েছে।
