সাইফুল হাসান
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৮ নাম্বার মধ্যপাড়া নামক স্থানে জীপগাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক নিহত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা হয় বলে জানান সাজেক থানা পুলিশ।
নিহত মোটরসাইকেল চালক তানজিলুর রহমান মিলয় (৩০) চট্টগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যায়।
স্থানীয়রা জানান, সকালে সাজেক থেকে ফেরা একটি মোটর সাইকেল তার বিপরিত পাশ দিয়ে আসা জীপগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা মোটরসাইকেল চালককে উদ্ধার করে দিঘিনালা হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হক জানান, আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে মোটরসাইকেল চালক ছেলেটিকে উদ্ধার করে দিঘিনালা হাসপাতালে পাঠাই। দিঘীনালা নেয়ার পর মোটরসাইকেল আরহী নিহত হন। তিনি আরও জানান, নিহতর বাড়ি বরিশাল হলেও তিনি চট্টগ্রামের মাস্টার লাইন আকবর শাহ খুলসি চট্টগ্রামে বসবাস করেন। এখনো কোন অভিযোগ পাওয়া যায় নি। তবে জীপগাড়ি থানায় হেফাজতে আনা হয়েছে চালক পলিয়ে গেছে।
খাগড়াছড়ির দিঘীনাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুরুল আনোয়ার জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। বাকিটা পুলিশ দেখছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন,গত কয়েকদিনে প্রায় প্রতিদিনই সাজেকে ছোট বড় দূর্ঘটনা ঘটছে এবং কমবেশি পর্যটক আহত হয়েছেন।
