নিজস্ব প্রতিবেদক
দৈনিক প্রথম আলোর রাঙামাটি প্রতিনিধি সাধন বিকাশ চাকমার মাতা রসিক পুদি চাকমা (৭৪) পরলোকগমন করেছেন। বুধবার সন্ধ্যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নে শিলকাটাছড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রসিক পুদি চাকমা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে যান।
এদিকে সাংবাদিক সাধন বিকাশ চাকমার মাতৃবিয়োগে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে রাঙামাটি প্রেসক্লাব। এক শোক বার্তায় রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথসহ ক্লাবের অন্যান্য সদস্যরা সহকর্মীর মায়ের মৃত্যুতে গভীর শোকসহ তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
