শনিবার রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রাক্তন ছাত্রলীগের পুনর্মিলনীর ২০১৮ রেজিস্ট্রেশন ফরম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ও মৌলবাদী সংগঠনগুলোর মধ্যে একটা যোগসূত্র আছে। মৌলবাদী দলগুলো মনে করে নিজ ধর্মের লোকগুলো শুধুমাত্র স্বধর্মীয় দল করবে। আর পার্বত্য এলাকার আঞ্চলিক দলগুলো মনে করে পাহাড়ি জনগন মানেই শুধুই তাদের দল করবে। কিন্তু তারা ভুলে যায় মৌলবাদ ও আঞ্চলিকতা দিয়ে দেশ ও জনগনের উন্নয়ন ও সৌহার্দ্যপূর্ণ সামাজিক অবস্থা সৃষ্টি করা সম্ভব নয়। বাংলাদেশ একটি বিভিন্ন ভাষা, কৃষ্টি, সংস্কৃতি ও গোত্রের সম্মিলনে সুন্দর রাষ্ট্র। সংবিধানে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে তাদের নিজস্ব ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি পালনের জন্য। কিন্তু পার্বত্য এলাকায় আঞ্চলিক সংগঠন অস্ত্রের ভয় দেখিয়ে সাধারন জনগনের সংবিধান প্রদত্ত অধিকার কেড়ে নিয়েছে। সাধারণ জনগণকে জিম্মি করে তাদের দেওয়া নির্দেশ পালনে বাধ্য করছে। পার্বত্য এলাকায় তারা এক ত্রাসের রাজত্ব কায়েম করে সন্ত্রাসীদের অভয়ারন্যে পরিনত করছে, যা পার্বত্য জনগনের প্রতিহত করার সময় এসে গেছে।
তিনি আরও বলেন, চাঁদাবাজী, হুমকী, অপহরন, মুক্তিপন আদায়, গুম, খুনের কারণে জনগনের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনগন এখন এসব সশস্ত্র আঞ্চলিক সংগঠনকে প্রতিহত করতে রাজপথে নেমে আসছে। সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দকে জনগনের সাথে এসব সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
প্রাক্তন ছাত্রলীগ পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক অংসুই ছাইন চৌধুরী সভাপতিত্বে এবং সদস্য সচিব জাকির হোসেন চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ, রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, প্রাক্তন ছাত্রলীগ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, মাহফুজুর রহমান, স্মৃতি বিকাশ ত্রিপুরা, ও শাহ এমরান রোকন। উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে রেজিষ্ট্রেশনের প্রথম দিনে প্রায় অর্ধশতাধিক প্রাক্তন নেতাকর্মী রেজিষ্ট্রেশন ফরম পূরণ করেছেন।

৪ Comments
এই কুত্তার বাচ্ছা কি বলে,নিজ এলাকায় মা বোন ধর্ষিত হচ্ছে আর সেই বলে সন্ত্রাসী কথা জাত পরিবর্তন করে বাংগালী করে দেওয়া দরকার কুলাংগার স্বার্থভোগীদের।
সময় থকতে দেশের জন্য, সমাজের জন্য,জাতির জন্য,মানুষের জন্য কিছু করেন তা না হলে ভবিষ্যৎতে আপনার জন্য অশিনি সংকেত দিচ্ছে। সময় থাকতে ভাল হোন
দেখেন মাঘীর পোত তোর হাত কেটে একদিন এইভাবে পাতিলে মধ্যে জাদুঘরে রাখা হবে
দিপংকর তালুকদার হচ্ছে পাহাড়ের বাঘ