আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে রাজধানী ঢাকায় আয়োজিত এক কর্মসূচীতে অংশ নিয়ে সম্মাননা স্মারক পেয়েছেন রাঙামাটির হিল ইয়োগা ইন্সটিটিউট এর পরিচালক ও প্রশিক্ষক,স্বর্ণপদকজয়ী ইয়োগা প্রতিযোগি দীপন কুমার ঘোষ।
গত ১৭ জুন ঢাকার রমনা উদ্যানে সারাদেশের ইয়োগা কেন্দ্রগুলোর পরিচালক ও উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই পদক দেয়া হয় বলে জানিয়েছেন দীপন কুমার ঘোষ।
স্মারক পাওয়ায় উচ্ছসিত দীপন কুমার ঘোষ, আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘এইসব অর্জন ইয়োগার প্রতি আমার কমিটমেন্ট ও ভালোবাসাকে আরো বাড়িয়ে দেয়। ইয়োগা নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে, আমি সেসব নিয়ে এগিয়ে যেতে চাই, সবার সহযোগিতা চাই।’
