রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিজ ফাল্গুনী দত্তের পিতা সমীরণ দত্ত (অবসরপ্রাপ্ত প্রধাণ সহকারী রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং জেলা শিক্ষা অফিস) শনিবার মধ্যরাতে রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার মাস্টার কলোনীর নিজ বাসভবনে পরলোক গমন করেছেন।
সমীরণ দত্তের মৃত্যুতে রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সহ-সভাপতি ও বিদ্যালয়ের সুপার নিরুপা দেওয়ান, সহ-সভাপতি সুনীল কান্তি দে, বিদ্যালয়ের অধ্যক্ষ মো: মোস্তফা কামাল গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
রাঙামাটি শিশু নিকেতনের শিক্ষক-শিক্ষিকাগণ রবিবার দুপুরে প্রয়াতের বাসভবনে গিয়ে প্রয়াতের প্রতি পুষ্পের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।