খাগড়াছড়ি প্রতিনিধি
সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে খাগড়াছড়িতে প্রেসব্রিফিং করেছে জেলা বিএনপি। রবিবার(২৩ অক্টোবর) সকালে জেলা শহরের কলাবাগানস্থ ‘বৈঠকে’ প্রেসব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি‘র সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এসময় ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেন বিএনপি‘র চট্টগ্রাম সমাবেশে যেতে খাগড়াছড়ির পথে পথে বাধা দিয়েছে ক্ষমতাসীন দলের কর্মীরা। সেখানে অনেকেই আহত হন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিভাগীয় সমাবেশগুলোতে আওয়ামীলীগের লোকজন বাধাবিপত্তি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক এমএন আবছারসহ দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এজন্য জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজমের সমালোচনা করা হয়।
প্রেসব্রিফিংকালে জেলা বিএনপি‘র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিংকুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
