পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের বনরূপা এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পর মিছিলও করে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান, মো. সাব্বির, মাওলানা আবু বক্কর, মো. শাহজাহান, সোলাইমান, অ্যাডভোকেট পারভেজ তালুকদার ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্তু লারমা পার্বত্যবাসীর পক্ষে চুক্তি স্বাক্ষর করলেও তিনি বর্তমানে বিদেশি এজেন্ট হয়ে কাজ করছেন। তিনি পার্বত্য জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করায় চেষ্টায় লিপ্ত। ভূমি কমিশন যে আইন করা হয়েছে তাতে এখানকার বাঙালি বিতরনের চেষ্টাই মাত্র।
অ্যাডভোকেট পারভেজ তালুকদার বলেন, আগামী ২৩ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের যে সভা রয়েছে সেই সভার আগে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনটি সংশোধন করতে হবে। প্রবিধান প্রনয়নে আঞ্চলিক পরিষদ থেকে যে সুপারিশ মালা প্রেরণ করা হয়েছে তা বাতিল করতে হবে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন না হওয়া পর্যন্ত এর কার্যক্রম বন্ধ রাখতে হবে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে বাঙালি প্রতিনিধি রাখার দাবি জানান হয়।
মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।
