নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে নিপা চাকমা(২৭)সহ তাঁর সন্তান নিখোঁজ রয়েছে। শনিবার নিখোঁজের স্বামী বিপিন চাকমা এই বিষয়ে নানিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেন।
বিপিন চাকমা জানায়, তাঁর স্ত্রী নিপা চাকমা(২৭) নানিয়ারচর পাতাছড়ি প্রাম হতে তার বাবার বাড়ি নানিয়ারচর উপজেলাধীন লাম্বাছড়া গ্রামে যাওয়ার উদ্দেশ্য তার ০২ বছরের মেয়ে সন্তান নিয়ে যায়। পথিমধ্যে তার স্ত্রী বাবার বাসায় না গিয়ে সন্তানসহ নিখোঁজ হয়।
এ বিষয়ে বেতার যোগে নিখোঁজের বিষয়টি জানিয়ে দেয়ার পাশাপাশি অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ কাজ চলমান আছে বলে জানান নানিয়ারচর থানার ইনচার্জ সুজন হালদার।
