রাঙামাটি সদর উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের শূণ্যতাই সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে চলমান কমিটিকে ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে রাঙামাটি সদর উপজেলা কৃষকলীগ আয়োজিত এক সাংগঠনিক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় মো. রফিককে আহবায়ক ও অমল চাকমাকে যুগ্ম-আহবায়ক করে ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন রাঙামাটি জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা।
আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, ফারহানা কবীর, মো. হাসান, নয়ন রায়, সুমন চাকমা, প্রিয় জ্যোতি চাকমা, চন্দ্রজিত দেওয়ান, উগরাচিং মারমা, সুমিতা, সুহন চাকমা, চন্দন চাকমা, নুরুল ইসলাম, মো. রফিক, চম্পক দাশ, বাবুল চৌধুরী, সমীরণ বড়–য়া, বিনয়জিত, এডিসন চাকমা, সুদত্ত চাকমা, মো. নুরনবী।
এর আগে সদর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. রফিকের সভাপতিত্বে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগ রাঙামাটি জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ আক্তার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা কৃষকলীগের সহ- সভাপতি মাকসুদুর রহমান, নিশীথ বরণ তালুকদার। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা।
এছাড়াও সাংগঠনিক সভায় কৃষকলীগের পৌর ও জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এতে বক্তারা সদর উপজেলা কৃষকলীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে করণীয় বিষয়ক আলোচনা করেন এবং সদর উপজেলা কমিটিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠনের বিষয়ে এক মত হন।
সদর উপজেলা কৃষকলীগের নব গঠিত আহবায়ক কমিটি’কে আগামী দুইমাসের মধ্যে সম্মেলন আয়োজনের নির্দেশনা দেন জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক।
