সৈকত বাবু ॥
ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় পৌরসভা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি পৌরসভার সম্মেলন কক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলন রাঙামাটি পৌরসভার সচিব সুমন চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান, রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সহকারী পরিচালক বেবী ত্রিপুরা, রাঙামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো: মহিউদ্দিন, রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রামের টেকনিক্যাল এসিস্ট্যান্ট আশরাফুল আলম, রাঙামাটি পৌরসভার নগর পরিকল্পনাবিদ সুবর্ণ চাকমা, রাঙামাটি ফায়ার স্টেশন অফিসার মোঃ বিল্লাল হোসেনসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
সাধারণ সভায় সম্ভাব্য পাহাড়ধস ও ভূমিকম্পের প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবকের ভূমিকা, পাহাড় কাটা, মাটি কাটা, বসতি স্থাপন ও বিভিন্ন কর্মসূচি আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আলোচনায় সভায় আকবর হোসেন চৌধুরী বলেন, আমরা একটি সুন্দর নিরাপদ রাঙামাটি শহর গড়ে তোলার চেষ্টা করছি। প্রাকৃতিক বা মানবসৃষ্ট যেকোন দুর্যোগ পৌরসভা বা জেলা প্রশাসনের একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। সবাইকে সচেতন হতে হবে যার মধ্য দিয়ে সহজে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।
