শুভ্র মিশু ॥
রাঙামাটি শহরের রিজার্ভমূখস্থ শ্রী শ্রী গঙ্গা মন্দিরে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে বাসন্তী পূজা। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নানা আয়োজনের মধ্য দিয়ে পূজার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এই দেশে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে উৎসব মুখর পরিবেশে সকল উৎসব পালন করে। এটাই আমাদের সংস্কৃতি।
এই সময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রমোতোষ দেব, সাধারণ সম্পাদক পার্থ প্রতিম দে, বাসন্তী পূজা উদযাপন কমিটির সভাপতি প্রকাশ দে, সাধারণ সম্পাদক অপু চৌধুরী, যুগ্ম সম্পাদক বাবলু দেব, মন্দিরের পুরোহিত বিজন চক্রবর্তী।
ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হওয়া বাসস্তী পূজা আগামী ১১ এপ্রিল সোমবার বিজয়া দশমীতে দেবীর পায়ে অঞ্জলি প্রদান এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
করোনা মহামারীর কারণে জনসমাগম এড়াতে গত দুই বছর আড়ম্বরপূর্ণ পূজার আয়োজন না হলেও এবার আড়ম্বরে দেবী পূজার আয়োজন করা হয়েছে। এবার করোনার প্রকোপ কমায় বাসন্তী পূজায় আবারো আগের মতো নানা আয়োজন করা হয়েছে বলে জানান গঙ্গা মন্দির বাসন্তী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অপু চৌধুরী।
