ইয়াছিন রানা সোহেল
যথাযোগ্য মর্যাদায় সারাদেশের মত রাঙামাটিতেও আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে। সোমবার শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। যাঁেদর আত্মত্যাগের মাধ্যমে বাঙালী জাতি মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে পেয়েছে। একুশের প্রথম প্রহরে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এম.পি। এসময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ। ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে আসেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 
একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন স্তরের মানুষ। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার নেতৃত্বে বোর্ডের ভাইস চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য প্রশাসন ও যুগ্ম সচিব ইফতেখার আহমেদ, সদস্য বাস্তবায়ন ও উপ সচিব মোহাম্মদ হারুন-অর-রশীদ, সদস্য পরিকল্পনা ও উপ সচিব মোঃ জসীম উদ্দিন সহ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারিগণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত জেলাপ্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক(শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি ও সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের নেতৃত্বে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।
দিনব্যাপী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচী পালনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়।
Previous Articleএকুশের বর্ণলিখন-চিত্রাঙ্কনের উনিশ বছর
Next Article সাংবাদিক ঝুলন দত্তের পিতৃবিয়োগ
