জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটিতে স্থাপিত বঙ্গবন্ধুর ভাষ্কর্য থেকে শোক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোক র্যালীতে রাঙামাটির বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন স্থরের মানুষ অংশগ্রহন করেন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এবং রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, বাঙ্গালি জাতির মেরুদন্ড ভেঙ্গে দিয়ে অন্ধকারে ফেলা দেওয়ার লক্ষ্যে পাকিস্তানি বাহিনীর বন্ধুরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো। তারা পাকিস্তানের সাথে হাত মিলিয়ে নিজ জাতির সাথে প্রতারণা করেছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন রুখে দিতে তারা এমন নির্মম কাজ করেছিলো বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করে এবং তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা পরিচালনার মাধ্যমে দেশে ধর্মের শান্তি প্রচারে ভূমিকা রেখেছিলেন। কিন্তু আজ কতিপয় একটি মহল তাকে ধর্ম বিরোধী বলে প্রচার করছে। কিন্তু যারা এই কথা প্রচার করছে তাদের নেতা মেজর জিয়া ক্ষমতায় আসার পরে দেশে একশটি মদের দোকান উন্মক্ত করে দিয়েছিলো।
বেগম খালেদা জিয়ার জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েক বছর ধরে বেগম খালেদা জিয়া ১৫ আগষ্ট জন্মদিনের কেক কাটছেন না। তিনি এখন তার সে নির্লজ্জাকর গল্পকাহিনি জন্য লজ্জিত। দেখা যাবে ভবিষ্যতে তিনি জাতির কাছে ক্ষমা চেয়ে বলবেন আমার সত্যকারের জন্ম তারিখ ১৫ আগষ্ট নয়।
আলোচনা সভার শেষে ১৫ আগষ্ট উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Previous Articleরাঙামাটি সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধুকে স্মরণ
Next Article জাতির পিতাকে স্মরণ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের
