বাঘাইছড়ি প্রতিনিধি ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী রাঙামাটির বাঘাইছড়িতে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিচারণ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
এসময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পৌর মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও ঘাতকরা হত্যা করে।
