নিজস্ব প্রতিবেদক ॥
শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেছেন রিজার্ভ বাজার মসজিদ কলোনী সমাজ কল্যাণ পরিষদ। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সহায়তায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মসজিদ কলোনী এলাকায় শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় শীতার্তের হাতে শীতবস্ত্র তুলে দেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুমা বেগম।
এসময় মসজিদ কলোনী সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক ডাক্তার মুশফিকুর রহমান (মাসুদ), সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম-সচিব তৌসিফ মান্নান, সদস্য- লোকমান হাকিম, তারেকুল ইসলাম, আরিফুল ইসলাম, মো. সোহেল, সাইফুল হোসেন ইশাত, মারুফ আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
