বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দীঘলছড়ি গ্রামের চন্দিলাল চাকমা (৪০) ও শোভারানী চাকমা (৩৮) এর ছেলে বিজয় চাকমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দশ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বিলাইছড়ি সেনা জোনের অধিনায়ক জোন কমান্ডার লে. কর্নেল ইসরাত হোসেন পিএসসি। বুধবার নিজ কার্যালয়ে এ অর্থসহায়তা হাতে তুলে দেন তিনি।
এ সময় জোন কমান্ডার শিক্ষার্থী বিজয় চাকমাকে বলেন, পাহাড়ে সেনাবাহিনীর সাধারণ মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করছে। উচ্চ শিক্ষার জন্য সাধারণ মানুষের উপকারে সেনাবাহিনীর সবসময় পাশে থাকবে।
