রিকোর্স চাকমা ॥
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আইসিআরসি’র যৌথ উদ্যোগে রাঙামাটি ইউনিটে শারীরিক প্রতিবন্ধীদের হাত কাটা, পা কাটা, হাত পা বাঁকা, হাঁটা চলাতে সমস্যা সংক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবার জন্য মেডিকেল মোবাইল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বুধবার রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে উক্ত মোবাইল মেডিকেল ক্যাম্পিং এ চট্টগ্রাম সিআরপি হতে আগত অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গের সহায়ক উপকরণ সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা প্রদান করা হয়।
এ মোবাইল ক্যাম্পিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহফুজুর রহমান, ইউনিট লেভেল অফিসার নুরুল করিম, আজীবন সদস্য মো. মনসুর আলী, ফিজিওথেরাপিস্ট আইসিআরসি কাজী ইমদাদুল হক, কো-অপারেশন অফিসার আইসিআরসি সজল তঞ্চঙ্গ্যা, চট্টগ্রাম সিআরপি ফিজিওথেরাপিস্ট শাকিল আহমেদ আদিল, চট্টগ্রাম সিআরপি হ সোসিও ওয়েলফেয়ার অফিসার মো. সেলিম, চট্টগ্রাম সিআরপির পি এন্ড ও ইনচার্জ আমিন আহমেদ, এপিও মঞ্জু করিম এবং ফিল্ড অরর্গানাইজার রাসেল বণিক।
উক্ত মোবাইল ক্যাম্পিং এ জেলা এবং উপজেলা হতে আগত মোট ৪০ জন প্রতিবন্ধীকে সেবা প্রদান করা হয় এবং ২৫ জন ব্যক্তিকে পরবর্তীতে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন ও হুইল চেয়ার প্রদানের জন্য বাছাই করা হয়।
