বাঘাইছড়ি প্রতিনিধি ॥
বঙ্গলতলী ইউনিয়নের রাইন্যাবনছড়া এলাকায় হতদরিদ্র, দুস্থ ও জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে লে. কর্নেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি, অধিনায়ক ৬ ইস্ট বেঙ্গল, বাঘাইহাট জোন কমান্ডার এর নির্দেশে ২৫তম শান্তি চুক্তি স্বাক্ষর দিবস উপলক্ষে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পেইনটি আয়োজন করেন দুইটিলা আর্মি ক্যাম্প,বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে দুই টিলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাহমদি আলাভী এর উপস্থিতিতে রোগী দেখেন ৬ ইস্ট বেঙ্গল, বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন জিএম ফয়জুল হক, এএমসি। ৪৯টি হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ১৫৩ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এসকল জনকল্যাণমূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।
বাঘাইহাট জোনের কমান্ডার বলেন, দুইটিলা আর্মি ক্যাম্পের রাইন্যাবন এলাকা, উত্তর হাগলাছড়া, দাঙ্গাছড়া, টিলা নোয়াপাড়া, বাজেপাতাছড়া গ্রামসহ প্রত্যন্ত এই এলাকাগুলোর মধ্যে কোন চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে এ চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণের আয়োজন করেছি। সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে। ভবিষ্যতেও পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে তিনি আশ্বাস দেন।
