জিয়াউল জিয়া ॥
পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি রিজিয়ন ও সেনা জোনের উদ্যোগে শান্তি র্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় ১৭ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। শুক্রবার সকালে শহরের কলেজ মাঠে কবুতর ও বেলুন উড়িয়ে শান্তিচুক্তির বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কলেজ মাঠ হতে একটি র্যালি বের করা হয়। সেনা রিজিয়নের মাঠে র্যালিটি শেষ হয়।
র্যালি শেষে সেনা রিজিয়ন প্রান্তিক মাঠে মানবিক সহায়তার মধ্যে ঢেউটিন, সেলাই মেশিন, সিলিং ফ্যান ও দুস্থ ব্যক্তিবর্গকে এক লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান অংসাই প্রু চৌধুরী, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সদর জোন কমান্ডার লে. কমান্ডার আশিকুর রহমান।

সেনা রিজিয়ন সূত্র থেকে জানা যায়, পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন বিশ্বের ইতিহাস এক বিরল দৃষ্টান্ত। সরকার পার্বত্য এলাকায় উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়ন আওতাধীন পাহাড়ি-বাঙালিদের মাঝে গৃহহীনদের জন্য টিন, এতিমখানার এতিম শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন এবং ১৭ জন অসহায় দুস্থ ব্যক্তিবর্গকে ১ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
যেকোন প্রয়োজনে সেনাবাহিনীর এরুপ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকার কথা জানান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন।
