রাঙামাটির পর্যটনে যেনো নতুন দিনের ছোঁয়া লেগেছে। আরণ্যক রিসোর্ট ও বিনোদন কেন্দ্রের নজরকাড়া মুগ্ধতার পর আরণ্যকের ভেতরেই কাপ্তাই হ্রদের ছোট্ট একটি টিলায় যাত্রা শুরু করেছে হ্যাপি আইল্যান্ড। মনোমুগ্ধকর ওয়াটার স্পোর্টস এর উপকরণ নিয়ে আজ মঙ্গলবার থেকেই উন্মুক্ত হচ্ছে এই বিনোদনকেন্দ্রটি।
সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এর। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শিশু কিশোরদের জন্য নতুন বিনোদন কেন্দ্র হ্যাপী আইসল্যান্ডের উদ্বোধন করা হয় রাঙামাটির আরণ্যক রির্সোটের পাশেই।
সোমবার বিকালে এই হ্যাপী আইল্যান্ডের উদ্বোধন করেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর কবির তালুকদার। এ সময় রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ পাভেল আকরাম সহ রাঙামাটি রিজিয়নের উর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙামাটি সেনা রিজিয়নের তত্ত্বাবধানের ৪৫ শতক জায়গার উপর প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এই আইল্যান্ডের নির্মাণ কাজ করা হয়েছে।
এখানে শিশুদের জন্য সুইমিং পুল, বিভিন্ন ওয়াটার রাইডসহ বিনোদনের জন্য রয়েছে নানান উপকরণ।
আজ মঙ্গলবার থেকে এই হ্যাপী আইল্যান্ডে সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। রাঙামাটি আরণ্যক রিসোর্ট এর প্রবেশ মূল্য হচ্ছে ৫০ টাকা, আর হ্যাপি আইল্যান্ড এর প্রবেশ ফি প্রাথমিকভাবে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে,তবে এই মূল্য বাড়তে বা কমতেও পারে।

৯ Comments
৩০০ টাকা প্রবেশ ফি রাঙ্গামাটির জন্য একটু বেশী হয়ে যায়।
পূর্ন সমর্থন।
এইটা রাঙ্গামাটির কোন জায়গায় ভাই?
আরণ্যক এর ভেতরে, লেকের ওইপাড়ে
৫০ টাকা হলে ঠিক হবে
Wahid Rehan Ajana Niko Niks
অামি গিয়েছি তবে এটার তখন কাজ চলছে
300 tk/ onk beshi…
আমার পরিচিত বড় ভাইয়ের জায়গা সেনাবাহিনী দখল করে সেই জায়গা আজ হ্যাপি আইল্যান্ড।কিন্তু যারা প্রকৃত জায়গার মালিক তারা আজ সুখে নেই।