নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় আগুনে পুড়লো ৩ বসতঘর। এতে আহত হয় একজন। বুধবার দুপুরে তবলছড়ি এলাকায় ধনমিয়া পাড়ায় হাসিনা বেগমের রান্না চুলা থেকে আগুনের সূত্র বলে প্রাথমিক ভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ আগুন লাগায় চিৎকার শুনে দ্রুত বের হয়ে দেখি ভাড়াটিয়া হাসিনা বেগমরে বাসা থেকে ধোঁয়া উঠছে। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই।
রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. দিদারুল আলম জানান, আমরা সাড়ে তিনটার সময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩টি ইউনিট প্রায় ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে হাসিনা বেগমের রান্না চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানতে পেরেছি। আগুনে দুই মালিকের মোট তিনটি ঘর পুড়ে যায়। এতে প্রায় ১০লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে।
