রাঙামাটিতে সড়কে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ও দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো, মোটরসাইকেল আরোহীর হেলমেট ব্যবহার না করায় এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে রাঙামাটি শহরের পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ কার্যালয়।
এ সময় রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ও হেলমেট বিহীন মোটর-সাইকেল চালানোর দায়ে ১৩টি মামলা করা হয় এবং ৫ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও উপস্থিত ছিলেন, বিআরটিএ রাঙামাটি সার্কেলের মোটরযান পরিদর্শক (অঃদাঃ) মোঃ.শফিক উল ইসলাম।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ বলেন, রাঙামাটি শহরের সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান। এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
