পার্বত্য শহর রাঙামাটিতে ক্রিয়েটিভ সায়েন্স সোসাইটির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে সিএসএস সায়েন্স অলিম্পিয়াড। ২২ অক্টোবর শনিবার পাহাড়ের সবচে প্রাচীন বিদ্যাপীঠ রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির আহ্বায়ক রাখি চাকমা ও সদস্য সচিব মোঃ জাবের।
তারা জানিয়েছেন, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড এর একাডেমিক সহযোগিতায় আয়োজিত হতে যাচ্ছে এই অলিম্পিয়াড,যা বিজ্ঞানমনষ্ক জাতি তৈরিতে সহযোগিতা করবে এবং নতুন প্রজন্মের বিজ্ঞান শিক্ষার্থীদের মননকে আরো অনুসন্ধিৎসু করবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা প্রতিযোগিতার উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ১ টা অবধি এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তারা। এতে রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানমনষ্ক শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
