রবিবার প্রকাশিত রাঙামাটি শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি’র ফলাফল
লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ : চলতি বছরের এসএসসি পরীক্ষায় রাঙামাটি শহরে এবার শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ। বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড কর্তৃক পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার ৮৮ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এই প্রতিষ্ঠানটি থেকে জিপিএ ফাইভ পেয়েছে ২০ জন।

রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: পাসের হারে শহরে দ্বিতীয় অবস্থানে আছে এই স্কুলটি। এই স্কুলের পাসের হার ৯৬.৮৯%। পরীক্ষার্থী ছিল -২৫৭, পাস করেছে-২৪৯ জন। জিপিএ ৫ পেয়েছে- ২১জন।

শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়: পাসের হারে শহরে ৩য় অবস্থানে আছে এই স্কুলটি। পাসের হার ৯৫.১৯%। পরীক্ষার্থী ছিল -১০৪, পাস করেছে-৯৯ জন। জিপিএ ৫ পেয়েছে- ১জন
রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়: পাসের হারে শহরে ৪র্থ অবস্থানে আছে পার্বত্য জনপদের সবচে পুরনো এই স্কুলটি। পাসের হার ৯২.১২%। পরীক্ষার্থী ছিল -২৯২, পাস করেছে-২৬৯ জন। শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে এই স্কুলের- ২২জন শিক্ষার্থী।
রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়: পাসের হারে শহরে ৫ম অবস্থানে আছে এই স্কুলটি। পাসের হার ৮৭.১৬%। পরীক্ষার্থী ছিল -১৪৮ পাস করেছে-১২৯ জন। জিপিএ ৫ পায়নি কেউই।
শহীদ আবদুল আলী একাডেমি: পাসের হারে শহরে ৬ষ্ঠ অবস্থানে আছে এই স্কুলটি। পাসের হার ৮১.৭২%। পরীক্ষার্থী ছিল -১৮৬, পাস করেছে-১৫২ জন। জিপিএ ৫ পেয়েছে- ২জন।
মুজাদ্দেদ ই-আল ফেসানী উচ্চ বিদ্যালয়: পাসের হারে শহরে ৭ম অবস্থানে আছে এই স্কুলটি পাসের হার ৮০.৬৫%। প্রতিষ্টামনটি থেকে পরীক্ষায় ১২৪ জমন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১০০ জন। জিপিএ ৫ পায়নি কেউই।।
মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়: পাসের হারে শহরে ৮ম অবস্থানে আছে এই স্কুলটি। পাসের হার ৭৮.৭৮%। পরীক্ষার্থী ছিল -২৭৮, পাস করেছে-২১৯জন। জিপিএ ৫ পায়নি কেউই।
ভেদভেদী উচ্চ বিদ্যালয়: পাসের হারে শহরে ৯ম অবস্থানে আছে এই স্কুলটি। পাসের হার ৭৬.০৪%। পরীক্ষার্থী ছিল – ৯৬, পাস করেছে-৭৩ জন। জিপিএ ৫ পেয়েছে- ১জন
