নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি শংকর মিশনে মৃদুল দত্তকে কার্যকরী সভাপতি, সুব্রত দে’কে সাধারণ সম্পাদক করে নব নির্বাচিত পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে বনরূপাস্থ রাঙাশ্রী কমিউনিটি সেন্টারে ত্রি-বার্ষিক সাধারণ সভাশেষে নতুন শংকর মিশন পরিচালনা কমিটি গঠন করা হয়।
ত্রি-বার্ষিক সাধারণ সভায় শংকর মিশনের সভাপতি দিলীপ নন্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃদুল ধর’র সঞ্চালনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম ও বার্ষিক আর্থিক রির্পোট উপস্থাপন করা হয়। মিশনের কার্যক্রম পরিচালনা ও আর্থিক রির্পোট নিয়ে নানা আলোচনা পরবর্তী রির্পোট পাশ করা হয়।
পরবর্তীতে শংকর মিশনের উপদেষ্টা স্বপন মহাজন, নিরঞ্জন দেবনাথ, ত্রিদীপ কান্তি দাশকে নতুন পরিচালনা কমিটি গঠনে কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়া হয়। উপদেষ্টা কমিটি উপস্থিত সকল ভক্তবৃন্দের সম্মতিক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন পরিচালনা করেন। এতে উপস্থিত ভক্তবৃন্দের সম্মতিক্রমে মৃদুল দত্ত কার্যকরী সভাপতি , সুব্রত দে সাধারণ সম্পাদক, প্রদীপ দাশ অর্থ সম্পাদক ও খোকন কুমার দে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
তারা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করবেন এবং ১মাসের মধ্যে কার্যকরী কমিটির সভা আহবান করবেন।
নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এবং মিশনারী কার্যক্রম সুন্দর সুচারু ভাবে পরিচালনার আহবান জানিয়ে সাধারণ সভা ও নির্বাচন প্রক্রিয়ার ইতি টানেন শংকর মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ সমিরানন্দ মহারাজ।
