রাঙামাটিতে জ্যোতিশ^রানন্দ গিরি মহারাজের ১০৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলশোভাযাত্রা ও গীতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শুরুর পূর্বে পৌরসভা প্রঙ্গণে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও পায়রা উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাশ, রাঙামাটি শংকর মিশনের সভাপতি দিলীপ নন্দী, সহ-সভাপতি অরুপ মুৎসদ্দী, সুজিত পাল সাধারণ সম্পাদক মৃদুল ধরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আগত মহারাজবৃন্দ।
এইসময় পৌর মেয়র বলেন, রাঙামাটিতে এই ধরনের মঙ্গল শোভাযাত্রা অতীতের মতো ভবিষ্যৎতে সকল সম্প্রদায়ের সহাবস্থান বজায় রাখতে সহায়ক হবে।
শোভাযাত্রা শেষে শংকর মিশন প্রাঙ্গণে গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২১শে ফেব্রুয়ারি বিশ^শান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠানে প্রতিবছরের মত এইবছরও সকলের সহযোগিতাই দশ হাজার পূণ্যার্থীর সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
