বান্দরবানের লামায় মো. শাহেদ (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক উপজেলার সেক মাস্টার পাড়ার বাসিন্দার মকবুল হোসেনের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলায় রুপসীপাড়া ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকায় পাহাড়ে ঢালে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় লামা থানায় একটি মামলা হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ‘লাশের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণটি নিশ্চিত হওয়া যাবে। রিপোর্ট পেলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’