বান্দরবানের লামায় করোনা উপসর্গ নিয়ে আমির হোসেন (৪০) নামে একজনের মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার পৌরসভার পূর্বনয়া পাড়া এলাকায় করোনার উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আমির হোসেন (৪০)। সে স্থানীয় বাসিন্দার সৈয়দ নূরের পুত্র। খবর পেয়ে নিহত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও ঐ এলাকার ৩ পরিবারের ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, তার স্বামী এক মপ্তাহ ধরে সর্দিকাশি এবং জ্বর নিয়ে অসুস্থ ছিলো। মৃত্যুর আগে তার বুক ব্যথা, গলা ব্যথা জ্বর-বুক ফুলে গিয়েছিলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদুলুল হক জানান, নিহত ব্যক্তিসহ তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট ৩ পরিবারের ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছে।
