বান্দরবানের লামায় মাতামুহুরী নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লামা উপজেলা সদরের নুনারবিল এলাকায় মাহামুহুরী নদী থেকে জসীম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি লামা উপজেলার হরিণঝিড়ি এলাকায়। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহতের বড় মেয়ে নাজমা বেগম জানান, আমার বাবা লামা উপজেলা শহরে রিক্সা চালাতেন। প্রতিদিনের মত বুধবারও সকালে রিক্সা চালাতে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু আর বাড়ি ফিরেনি। তারা দুই বোন এবং তিন ভাই আর মা-বাবা একসঙ্গে থাকতেন।
Previous Articleবাঘাইছড়িতে হিজরি বর্ষ বরণ
Next Article ২ অক্টোবর থেকে কাপ্তাই-এ শুরু আন্ত: ইউনিয়ন ফুটবল