লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালে রোগীদের সেবায় এগিয়ে এলো লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী। পানি সংকট নিরসনে ২টি ট্যাঙ্ক প্রদান করা হয়েছে। রোববার লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর ইফতেখার খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মো: শওকত হোসেন এর উপস্থিতিতে জোনের পক্ষ হতে পানি মজুদ রাখার জন্য ২টি গাজি ট্যাঙ্ক সরবরাহ করেন।
এ সময় জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মেহেদি মল্লিক (জেডএসও), থানার অফিসার্স ইনচার্জ মো: আরিফ ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মুজিবুর রহমান, মেডিকেল অফিসার ডা. মনোয়ার কালাম, ডা. শহিদুল্লাহসহ হাসপাতালের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে হাসপাতালে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের বর্তমান চিত্র দেখে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন। অপর দিকে জরাজীর্ণ ভবনগুলো মেরামত করা জরুরী বলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অতিথিদের কাছে সার্বিক চিত্র তুলে ধরেন।
১ Comment
বিষয়টা কি?