কাপ্তাই প্রতিনিধি
লকডাউনে জনসাধারণকে সরকারি নির্দেশনা যথাযথ পালনের জন্য কাপ্তাই থানা পলিশের প্রচারনা ও কার্যক্রম জোরদার করা হয়েছে।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে সোমবার (৫ এপ্রিল) উপজেলার রেশম বাগান চেক পোস্ট, কেপিএম এলাকা সহ বিভিন্ন জায়গায় করোনা সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা মুলক প্রচারনা অব্যাহত রাখা হয়েছে।
প্রচারনার অংশ হিসেবে সকলে সরকারি নির্দেশনা মেনে চলুন, করোনা থেকে দুরে থাকুন, বাড়িতে থাকুন। এছাড়া, বিনা প্রয়োজনে ঘরের বাইরে ঘোরাঘুরি না করা এবং মাস্ক বিহীন বাইরে যেতে নিষেধ করা হয়।
নিয়ম মেনে চলাচল না করলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলে হুশিয়ার করা হয়।
