পাহাড়ের পাঁচ উপজেলায় নতুন নির্বাহী অফিসার নিয়োগ দেয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এই সংক্রান্ত এক আদেশে ২২ সেপ্টেম্বর এই বদলী/পদায়ন করা হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর সাক্ষরে এই আদেশে নোয়াখালির চাটখিল উপজেলার নিবার্হী অফিসার এ এস এম মোসাকে লংগদু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত ফাহমিদা মুস্তফাকে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে, একইভাবে মোস্তফা জাভেদ কায়সারকে লামা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে,শান্তুনু কুমার দাশকে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে, খোন্দকার মো: ইমতিয়ারউদ্দীন আরাফাতকে রামগড় উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।
একই আদেশে রামগড়ের উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোতাছেম বিল্লাহকে কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়েছে। এই আদেশ অচিরেই কার্যকর হবে বলেও জানানো হয়েছে আদেশে।
