পবিত্র ঈদুল আযহার দিন সকালে স্ত্রীকে কুপিয়ে হত্যা করার অভিযোগে রাঙামাটির লংগদুতে এক স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার সকালে উপজেলার কালাপাকুইজ্যা ইউনিয়নের ইসলামপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী হাসনা বেগম কে কুপিয়ে হত্যা করে স্বামী নিজাম। তাৎক্ষনিকভাবে এলাকাবাসি স্বামী নিজমা (৫০) কে আটক করে পুলিশ খবর দেয়। পুলিশ তাকে আটক করে লংগদু থানায় নিয়ে গেছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর এবং কালাপাকুইজ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Previous Articleগুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
Next Article মনের পশুকেও কোরবানি দেয়ার আহ্বান ঈদ জামাতে
