নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
পার্বত্য চট্টগ্রামে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এ কাজের অংশ হিসেবে ২১ বীর লংগদু জোনের আওতাধীন দুরছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে খেদারমারা ইউনিয়নের দুস্থ ও দরিদ্র দুইটি পাহাড়ি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ৬ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে। একই দিনে লংগদু জোনের আওতাধীন পাবলাখালী ও কালাপাকুজ্জা গুচ্ছশিবির ও ভারতমনি এলাকার গরীব শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার খেদারমারা ও দুরছড়ি এলাকার গণ্যমান্যদের নিয়ে এক মতবিনিময় সভা দুরছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিধি ছিলেন ২১ বীর লংগদু জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মিরাজ হায়দার চৌধুরী,পিএসসি।
বিশেষ অতিথি ছিলেন খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে খেদারমারা ইউনিয়নের দুই অসচ্ছল পরিবারকে ৩বান করে ছয় বান ডেউটিন প্রদান করেন। এছাড়াও একই দিনে লংগদু জোনের আওতাধীন পাবলাখালী ও কালাপাকুজ্জা গুচ্ছশিবির ও ভারতমনি এলাকার গরীব শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় জোন কমান্ডার বলেন, জনকল্যাণমূলক কাজে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এই কাজের ধারা জোনের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
