‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০ পালন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। শনিবার লংগদু উপজেলা সদরে সকালে সমবায়ী র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন এর সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক নুর মোহাম্মদের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ছদর আমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াই প্রু মারমা, সাবেক লংগদু মুক্তিযোদ্ধ সংসদ কমান্ডের কমান্ডার মীর শাহনেওয়াজ চৌধুরী ফারুক, লংগদু মটরসাইকেল ও অটো চালক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আবু হানিফ।
এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইমাম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ শওকত আকবরসহ বিভিন্ন কর্মকর্তাগণ ও বিভিন্ন সমবায়ী সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।
