জাতীয় মৎস্য সপ্তাহ (১৮- ২৪ জুলাই) এর সমাপনী অনুষ্ঠান শনিবার সম্পন্ন হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
সমাপনী সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ চৌধুরী, মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কামাল, আওয়ামীলীগ নেতা সরোয়ার হোসেন, সূচিত্র চাকমা কার্বারি প্রমূখ।
বক্তারা বলেন, শুধুমাত্র কাপ্তাই হ্রদের ওপর নির্ভর না করে চাষি পর্যায়ে মাছের উৎপাদন বাড়াতে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষিত মৎস্য চাষি তৈরিতে সংশ্লিষ্টদের কাজ করতে হবে। দেশের অন্যান্য অঞ্চলের মতো পার্বত্য অঞ্চলেও মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে এখানকার অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন সম্ভব।
সমাপনী অনুষ্ঠানে মৎস্য চাষ, পোনা উৎপাদন ও মাছের খাদ্য তৈরিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন পোনা উৎপাদনে শহিদুল ইসলাম কামাল, মাছ চাষে বোরহান উদ্দীন এবং মাছের খাদ্য উৎপাদনে আবু তালেব।
উল্লেখ্য, ২০১৭ সালে লংগদু থেকে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেয়েছে মাছ চাষি আব্দুর রশিদ।
