রাঙামাটির লংগদুতে কাপ্তাই লেকে মাছ ধরতে গিয়ে আইনুল হোসেন (৩২) নামের এক যুবক স্রোতের ঢলে নিখোঁজ হয়েছে।
নিখোঁজ যুবক উপজেলার গাউসপুর ফরেষ্ট টিলা এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে। সোমবার বিকেলে কাপ্তাই লেকে মাছ ধরতে আইনুল নামলে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক পেশায় বোট চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরার এক পর্যায়ে তার জালটি পানির নীচে গাছের গুড়ির সাথে আটকে যায়। জাল ছাড়াতে লেকে নামলে ¯্রােতে ভেসে যায় আইনুল। এসময় তার স্বজনরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়।
স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী যুবক নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুবককে উদ্ধারের জন্য বোট নিয়ে লেকে খোঁজা হচ্ছে।
তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন লংগদু থানা ওসি রঞ্জন সামন্ত। তিনি বলেন, এ ব্যাপারে আমাদের এখনো কেউ কিছু জানায়নি।