লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদু উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পলন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে লংগদু উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে
বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পন করে। এরপর উপজেলা সদরের প্রধান সড়কে র্যালি করে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা( অঃ দাঃ) আকিব ওসমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মোঃ এখলাস মিঞা খান। আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার বাঘাইছড়ি সার্কেল আব্দুল আউয়াল চৌধুরী,
লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম ও সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বীর মুক্তি যুদ্ধা,স্থানীয়,জনপ্রতিনিধি,রা জনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষক,ছাএ-ছাএী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে লংগদুতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
শিশু কিশোরদের নিয়ে স্বাস্থ্য বিধি মেনে বঙ্গবন্ধুর জীবন ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
#
