নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
সারাদেশের ন্যায় করোনা ভাইরাসের টিকা প্রদানের উদ্বোধন উপলক্ষে রাঙামাটির লগদুতেও করোনার টিকা প্রদান শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টার সময় লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের উপ স্বাস্থ্য সহকারী মেডিকেল অফিসার ডাঃ সমীরণ চাকমাকে করোনা ভ্যাকসিন প্রয়োগ করে টিকা প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এরপর লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা, লংগদু উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন, স্বাস্থ্য কর্মীসহ ২০ জনকে করোনা ভাইরাস টিকা প্রদান করা হয়।
লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা বলেন, আজ আমরা প্রাথমিকভাবে ২০জনের মাঝে করোনা ভ্যাকসিন প্রয়োগ করি। আগামীকাল থেকে নিয়মিত ভাবে নির্দেশনা মোতাবেক ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তিনি বলেন, এপর্যন্ত যারা ভ্যাকসিন নিয়েছে তারা সকলেই সুস্থ রয়েছে।
এসময় উপস্থিত লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরীসহ অনেকেই।
