নিজস্ব প্রতিবেদক, লংগদু
লংগদুতে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ২০১৯-২০ অর্থ বছরের গরীব, অসহায় ও দুঃস্থ পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষে এককালীন অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার(৮মার্চ), লংগদু উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এককালীন অনুদান বিতরণ করা হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এই অনুদান বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন।
এসময় উপজেলার প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান সহ জনপ্রতিনিধি ও বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন। শেষে উপজেলার সাতটি ইউনিয়নের একশত পঞ্চাশ জন দুঃস্থ পরিবারের মাঝে প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা করে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।
Previous Articleরামগড় ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির নেতৃত্বে নাদের ও হেদায়েত
Next Article কাপ্তাই ভলিবলে চ্যাম্পিয়ন প্রগতি সংসদ
