রাঙামাটির লংগদুতে করোনা সংক্রমণের হার তুলনামূলক কম। উপজেলায় এ পর্যন্ত মাত্র নয় জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরই মাঝে বৃহস্পতিবার উপজেলা আনসার ব্যাটালিয়নের একজন সদস্যসহ নতুন করে ২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা.অরবিন্দ চাকমা জানান, বৃহস্পতিবার পাওয়া ফলাফলে লংগদুতে ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে একজন আনসার সদস্য ও একজন শিক্ষার্থী। তাদের শারীরিক কিছু লক্ষন থাকার কারনে ১০ দিন আগে নমুনা পাঠানো হয়েছিলো। এ নিয়ে উপজেলায় মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন বলেন, আক্রান্ত দুজনের মধ্যে আনসার সদস্য তার ব্যাটালিয়ন কোয়ার্টারে আইসোলেশনে রয়েছেন। এবং আক্রান্ত অন্যজনকে তার বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। পাশাপাশি তাদের পরিবারকে লকডাউন করা হয়েছে।
Previous Articleপঞ্চম শ্রেণীতে ভর্তি বন্ধ হলো বালিকা উচ্চ বিদ্যালয়ে
Next Article করোনা শনাক্তের বিপরীতে সুস্থতার হার বাড়ছে
