নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় রাঙামাটির লংগদুতে কীটনাশকযুক্ত (লাইলন) মশারি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার লংগদু উপজেলা স্বাস্থ্য বিভাগ উদ্যোগে এবং ব্র্যাক,লংগদু শাখার সহযোগিতায় উপজেলার মুসলিম ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ মশারি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন মশারি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা, উপজেলা ব্রাক ম্যানেজার মোঃ মনির হোসেন, ব্রাকের মাঠ কর্মী লিটন চাকমা ও মনোয়ারা বেগম উপস্থিত ছিলেন। লংগদুতে বিভিন্ন এলাকায় চার হাজার কীটনাশকযুক্ত লাইলন মশারি বিতরণ করা হয়।
