করোনা উপসর্গ নিয়ে উপজেলার ভাইবোনছড়া গ্রামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ভাইবোনছড়া এলাকার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজল দাশের পিতা অনিল দাশ (৬৫)।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, অনিল দাশ গত শুক্রবার চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। এসময় তার শারীরিক অবস্থা খারাপ ছিলো। আমরা এলাকাবাসী মিলে ওনার পরিবারকে কোয়ারেন্টিনে থাকতে বলেছি। এবং অনিল দাশের ওষুধের দোকান বন্ধ রাখা হয়েছে। গত রবিবার তিনি বেশি অসুস্থ হলে তাকে রাবেতা হাসপাতালে নেয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার রাত সাতটায় তিনি মৃত্যুবরণ করেন। এ খবর লেখা পর্যন্ত (রাত ১১টা) করোনা সন্দেহে মৃত ব্যক্তির সৎকারে এলাকার সনাতন ধর্মের কেউ এগিয়ে আসেনি।
রাবেতা হাসপাতালের চিকিৎসক আবু তালহা জানান, গত রবিবার প্রচন্ড জ্বর, কাঁশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই বৃদ্ধা তার ছেলের সাথে হাসপাতালে আসেন। আমরা তাকে স্বাস্থ্যবিধি মেনেই চিকিৎসা দিয়েছি। তবে তার শারীরিক অবস্থা করোনা উপসর্গের সাথে মিল ছিলো।
করেনা উপসর্গে ওই বৃদ্ধার মৃত্যু হলেও উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা জানান, ওই বৃদ্ধার ছেলে আমার কাছে আসছিলেন। তার কাছে শুনে মনে হয়েছে বৃদ্ধার শ্বাসের সমস্যা ছিলো। আমাদের কাছে করোনার লক্ষন মনে হয়নি তাই নমুনা সংগ্রহের প্রয়োজন মনে করিনি।
Previous Articleকরোনা উপসর্গ নিয়ে মারা গেলেন আওয়ামীলীগ কর্মী সুরত আলী
Next Article ওসিসহ কাপ্তাইয়ে শনাক্ত আরো ৯
