স্বেচ্ছাসেবী সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির নতুন কমিটি অনুমোদিত হয়েছে। প্রতি এক বছর পর পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এবং এই কমিটির মেয়াদ ১লা জুলাই থেকে ৩০শে জুন পর্যন্ত তৎপ্রেক্ষিতে সম্মানিত রোটারিয়ান আফতাফ উদ্দিন সিদ্দিকী রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান (২০১৬-১৭) কর্তৃক আগামী (২০১৭-১৮) রোটাবর্ষের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন। নতুন নেতৃত্বে যারা আসীন হয়েছেন সভাপতি পদে রোটার্যাক্টর মোঃ আমিনুল ইসলাম, আই পি পি রোটাঃ মোঃ আবু বকর সিদ্দিক, রোটাঃ সহ-সভাপতি মোঃ মতিউর রহমান-১, সহ-সভপতি রোটাঃ মোঃ অলি আহাদ-২, সহ-সভপতি রোটাঃ মোঃ ইউনুচ মিয়া-৩, ক্লাব সচিব রোটাঃ ¯েœহাশীষ বড়–য়া, যুগ্ন সচিব রোটাঃ রুবেল ইসলাম-১, যুগ্ন সচিব রোটাঃ আব্দুস সালাম-২, কোষাধ্যক্ষ রোটাঃ ইকবাল হোসেন, সহ-কোষাধ্যক্ষ কামরুল হাসান, ক্লাব সেবা পরিচালক রোটাঃ পুজা ত্রিপুরা, সমাজ সেবা পরিচালক রোটাঃ ইমতিয়াজ আহম্মেদ ফরহাদ, পেশা উন্নয়ন পরিচালক রোটাঃ রুবি আক্তার, আন্তর্জাতিক সেবা পরিচালক রোঃ মর্জিনা আক্তার মনি, প্রকাশনা সম্পাদক রোটাঃ মোহাম্মদ ইসহাক, চীফ সার্জেন্ট এড আর্মস রোটাঃ মঈন উদ্দিন খোকন, সার্জেন্ট এড আর্মস রোটাঃ জয়ন্তী ত্রিপুরা।
১৯৯৫ সালে প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শাওন ফরিদের নেতৃত্বে কয়েকজন সদস্য নিয়ে এই ক্লাবটির কার্যক্রম শুরু হয়। সেই থেকে ক্লাবের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত আছে। রোটারী ক্লাব অব চিটাগাং ডাউন টাউন এর অভিভাবকত্বে ও সঠিক নির্দেশনা ও সুপরামর্শ অনুযায়ী কার্যক্রম এর ধারাবাহিকতায় (২০১৬-১৭) রোটাবর্ষের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের ফলে রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২, তে রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটি সাফল্য বয়ে এনেছে। ( প্রেস বিজ্ঞপ্তি)
