নিজস্ব প্রতিবেদক ॥
রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এবং রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সভাপতি অংসুইপ্রু চৌধুরী।
বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের কার্যবিবরণী পড়ে শুনান রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। তিনি সভায় বিগত বছরের আয় ব্যয়ের হিসাব, চলমান দুই প্রকল্পের কাজের বিবরণী এবং করোনাকালীন সময়ে রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।
সভার শুরুতে রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটির আজীবন সদস্য, স্বেচ্ছাসেবক যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং জেলা উপজেলা পর্যায়ের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
