বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের উদ্যােগে জেলা শহরের ২০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার জেলা শহরের বিভিন্ন এলাকার মসজিদের ইমাম-মুয়াজ্জিমদের মাঝে এ ইফতার সামগ্রী পৌঁছেদের ইউনিটের যুব সদস্যরা।
জেলা ইউনিটের সেক্রেটারি মাহফুজুর রহমান এবং কোভিড-১৯ জরুরী সাড়া প্রদান টিমের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয় বলে জানান জেলা যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান রানা দে।
যুব প্রধান রানা দে বলেন, করোনা ভাইরাসের এ ক্লান্তিকালে রেড ক্রিসেন্ট নিরালস কাজ করে যাচ্ছে। আমাদের যুব সদস্যরা সর্বদা চেষ্টা করে যাচ্ছে প্রশাসনকে এ দুর্যোগ মুহুত্বে সহযোগিতা সহ ইউনিটের পক্ষ থেকে নানান উদ্যােগ হাতে নেওয়ার। তারই একটি অংশ হিসেবে আমরা জেলা শহরের ২০ টি মসজিদের ইমাম-মুয়াজ্জিমদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করি।
