স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা বাজার, মাইনমুখ বাজার ভায়া বাবু পাড়া, বটতলা ও দক্ষিণ সার্বোয়াতলী রাস্তা নির্মাণ প্রকল্পের ক্ষতিপূরণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ১৪জন জমির মালিকের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা রোমানা আক্তার, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকরা।
জেলা প্রশাসক জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্যই আমরা আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেছি। এ প্রকল্পে মোট ৬৫ জন জমির মালিক ক্ষতিগ্রস্ত হন। এর মধ্যে রের্কডীয় জমির সংখ্যা ২৩ ও দখলের সংখ্যা ৪২ জন। ক্ষতিপূরনে যার টাকা ৩ কোটি ৭৪ লক্ষ ১৭৪ টাকা। আমরা এর মধ্যে ১৪ জন জমির মালিকের কাছে ৭৮ লক্ষ ৩৬ হাজার ৮৪ টাকার চেক হস্তান্তর করেছি।
তিনি আরও জানান, কাগজপত্র ও প্রমাণ সাপেক্ষে বাকী টাকাও স্বচ্ছতার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
