রামগড় অযোধ্যা সড়কে দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের নাম কেওচাই মারমা (২২) সে উপজেলার লাচারীপাড়া বনবিহার এলাকার সাথাপ্রু মারমার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য থৈইমং মারমা জানান, রবিবার (২ আগষ্ট) প্রতিদিনের মতো রামগড় বাজার হইতে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে নিজ গ্রাম বনবিহার এলাকায় বিপরীত দিক থেকে আসা রামগড় গামী মাহেন্দ্র অটোরিকশা সিএনজির সাথে মুখামুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হলে স্থানিয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রামগড় থানা অফিসার ইনচার্জ মো. সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকে জানান, খাগড়াছড়ি জেলা মর্গে লাশ ময়না তদন্তে জন্য পাঠানো হয়েছে। এদিকে সিএনজি চালিত অটোরিক্সার পলাতক চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান।
