জেলার রামগড়ে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ থানার তালিকাভ‚ক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৩ বিজিবি। শনিবার ইয়াবা বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবি’র কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মকবুল আহাম্মদ এর নেতৃত্বে একটি দল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এসডিও বাংলো সংলগ্ন বেলতলায় অভিযান চালিয়ে জগন্নাথ পাড়ার আবদুল হাইয়ের ছেলে বাদশা (২২) কে আটক করে। আটকের দেহ তলøাশি করে তার পকেটের ভিতর কয়েকটি প্যাকেটে লুকানো অবস্থায় ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানকালে বাদশার অপর ২জন সঙ্গী পালিয়ে যায় বলে জানান কোম্পানি কমান্ডার।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানায়, আটক যুবক রামগড় থানার তালিকাভ‚ক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের আরো কয়েকটি মামলা রয়েছে। উক্ত ঘটনায় রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

১ Comment
রাংগামাটি সদরেও মাদক বিরোধী অভিযান পরিচালনা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।